বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের আগাম জামিন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার

ফরিদপুরে করা মানহানি মামলায় গাজীপুরের সিটি কর্পোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোঃ রেজাউল হাসান ও বিচারপতি মোঃ আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান।

গত ৩১ আগস্ট এ মামলায় ফরিদপুর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার নামে বিভিন্ন জেলায় করা মামলার সংখ্যা এ নিয়ে আটটিতে দাঁড়িয়েছে। এর আগে করা সাত মামলায় তিনি ২২ অগাস্ট হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামে একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এই মামলা করেছেন।

তার আইনজীবী কামাল হোসেন জানান, দণ্ডবিধির ৫০৪/৫০৫/৫০৫(ক) ধারায় জাহাঙ্গীর আলমের নামে এই মামলা করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাসিক মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই সময় বিভিন্ন জেলায় মোট সাতটি মামলা হয়।

গত ২২ আগস্ট এসব মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন পান। ২০১৮ সালে অনুষ্ঠিত গাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com