বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তাওহীদ ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। আজ শুক্রবার গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) অমিত কুমার দাশ বিষয়টি জানান।

তিনি বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ভারত সফর ও দেশের বিভিন্ন সংবেদনশীল ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য করা পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ।

সাইবার এই পুলিশ কর্মকর্তা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাওহীদ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও একটি সিম জব্দ করা হয়।

রমনা মডেল থানার মামলায় গ্রেপ্তার তাওহীদকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান সাইবার পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com