বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

কুষ্টিয়ায় হত্যার দায়ে বাবা-ছেলের যাবজ্জীবন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ বার

কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি হত্যা মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন এবং অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদেরকে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১-এর বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে লিয়াকত আলী ও তার ছেলে আশারত আলী।

এছাড়া এ মামলায় ১০ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের বাসিন্দা আরজেদ আলীর ছেলে এনামুল ও আমির হামজার ছেলে মিন্টু আলী।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১১ জুন বিকেল সোয়া ৩টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর এলাকায় আসামিরা প্রতিবেশী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন।

পরে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক আকিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com