বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার

জাতীয় সংসদ উপনেতা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর সংসদীয় আসন ফরিদপুর-২ শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সংসদ সচিবালয় তার নির্বাচনী আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী সাজেদা চৌধুরী গত রোববার মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ফরিদপুর-২ আসনে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন সাজেদা চৌধুরী। ওই আসনে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান। তিনিও একাধিকবার সংসদ সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com