বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

ঘুষ লেনদেনের দায়ে পাবনা পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ বার

এক খেলাপি গ্রাহক নতুন করে বিদ্যুৎ সংযোগ নিতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাজ্জাদুর রহমানকে টাকা দিচ্ছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) আকমল হোসেন জানান, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে ডিজিএম সাজ্জাদুর রহমানকে শোকজ ও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাকে ময়মনসিংহ তত্ত্বাবধায়ক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাবার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

গ্রাহক আমিনুল ইসলাম রানার অভিযোগ, একটি বিদ্যুৎ সংযোগ দিতে তার কাছে এক লাখ টাকা দাবি করেন। সেই টাকা দিতে গিয়েছিলেন। এখন কে বা কারা পেছন থেকে ভিডিও করেছে তিনি বুঝতে পারেননি। ডিজিএমকে ফাঁসাতে নিজের লোক দিয়ে পূর্বপরিকল্পিতভাবে ভিডিও করেছেন-এমন অভিযোগ অস্বীকার করে আমিনুল বলেন, ডিজিএম নিজেকে রক্ষার জন্য ঘুষ নেবার ভিডিও নিয়ে আবোল-তাবোল বলেছেন।

তবে অভিযুক্ত সাজ্জাদুর রহমান টাকা নেবার ভিডিওটিকে ব্লাকমেইলিং করা হয়েছে বলে দাবি করেন। রোববার দুপুরে তিনি বলেন, আমিনুল ইসলাম রানার বাবার নামে তাদের বিদ্যুৎ সংযোগে ৯ লাখ ৩ হাজার ৯৪৮ টাকা বিল বকেয়া রয়েছে। দীর্ঘ দিন ধরে বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরো বলেন, ওই দিন তিনি নতুন সংযোগ নিতে এলে তাকে জানানো হয় আগের বকেয়া বিল পরিশোধ করতে হবে। তখন তিনি টাকা বের করে আমাকে দেন। আমি টাকা নিয়ে তাকে বলি টাকাটা ক্যাশ কাউন্টারে জমা দেন। এ সময় তাদের কয়েকজন মোবাইলে ভিডিও করে সেটিকে ‘ঘুষ’ হিসেবে প্রচার করার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com