বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ বার

চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার সকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষি বিজ্ঞান (১৩৪) ও রসায়ন (১৩৭) এই চার বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়গুলোর পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থগিত বিষয়গুলো বাদে অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখ করা সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রুটিন অনুযায়ী ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), ২৫ সেপ্টেম্বর কৃষি শিক্ষা এবং ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com