বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত চার পরীক্ষা ১০ থেকে ১৩ অক্টোবর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ বার

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৩ই অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: কামরুল ইসলাম গণমাধ্যমকে পরীক্ষার সম্ভাব্য এ তারিখের কথা জানান।

তিনি বলেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাথে কথা বলে আজ দুপুরের পর চূড়ান্ত সময় জানানো হবে।

এর আগে বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এরপরই দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে চার বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। ওই চার বিষয় হলো গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন।

এর মধ্যে গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এছাড়া ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষিবিজ্ঞান ও ২৬ সেপ্টেম্বর রসায়ন বিষয়ের পরীক্ষার হওয়ার কথা ছিল।

এদিকে কুড়িগ্রামে প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার এসএসসি পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাড়াও এক তারিখের মধ্যে পরীক্ষা শেষ করার দাবি জানান।

এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ফারাজ উদ্দিনকে প্রধান করে শ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com