বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিদ্যুতের খুঁটি বাসে ঢুকে আহত ২০

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ বার

ফরিদপুর শহরতলীর গঙ্গাবর্দী এলাকায় দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের দ্রুত গতির একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীতমুখী জে আর পরিবহনকে সাইড দিতে গিয়ে ধাক্কা লাগে। এতে জে আর পরিবহন রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

অন্যদিকে, তালুকদার পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়। ফলে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, ‘আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com