বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

মেয়র হিসেবে একমাত্র ইশরাকই ঢাকাকে নেতৃত্ব দিতে পারে : মির্জা ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩৩৩ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দলকে সাহায্য করার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ইভিএমের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের। এতে অন্য কারো কোন এখতিয়ার নাই। নির্বাচন কমিশন তাদের অযোগ্যতা ঢাকার জন্য ইভিএম নিয়ে এসেছে। প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে। বৃহস্পতিবার হাইকোর্ট মাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে ঢাকাবাসীর প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে তরুণ উদ্দীপ্ত নেতা ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করুন। আজকে ঢাকাবাসী তাকেই ভোট দিয়ে মেয়র নির্বাচন করবেন যে ঢাকার উন্নয়নে, ঢাকাকে পরিবর্তনের জন্য কাজ করবেন। তাই আমরা মনে করি ইতোমধ্যেই ইশরাক হোসেন ঢাকাসহ সারাদেশে তার বক্তব্য, তার মেধা, সাহসী বক্তব্য এবং সাহসী পদক্ষেপে প্রমাণ করেছেন তিনিই একমাত্র নেতা যিনি আগামীতে ঢাকাকে নেতৃত্ব দিতে পারেন মেয়র হিসেবে।

দিনের বেলা উৎসবমুখর পরিবেশ থাকে কিন্তু রাতের বেলা কি উৎসবমুখর ছাপিয়ে নেতাকর্মীদের মধ্যে কোন আতঙ্ক সৃষ্টি হয় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, অবশ্যই আতঙ্কের সৃষ্টি হয়। গত পরশুদিন উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলা চালানো হয়েছে। ধানের শীষের কর্মীদের আহত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। কাউন্সিলরদের মারধর করা হচ্ছে। দক্ষিণের একজন কাউন্সিলরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তিনদিন পর তাকে পাওয়া গেছে। আমি বলি এই সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কোন পরিবেশ তৈরি করতে পারেনি। এছাড়া নির্বাচন কমিশনও নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যুগ্ম-মহাসচিব ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com