বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

মেডিক্যাল কলেজের সামনে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ বার

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রাণ গেলো শ্যালক দুলাভাইয়ের। বেপরোয়া এক ট্রাকচাপায় নিহত হন তারা। এ সময় আহত

শনিবার ভোর ৫টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ‌জেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। এ সময় আহত হয়েছেন মকবুল আলী (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে সুন্দরগঞ্জ থানা থেকে একটি ইজিবাইকে (থ্রি-হুইলার) সাতজন দিনাজপুর শহরের খোয়ারের মোড়ে আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছিলেন। পথে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ইজিবাইকের চার্জ কমে যাওয়ায় ধীরে চলছিল। এ সময় দুলাভাই মোহাম্মদ আলী ও তার দুই শ্যালক ইজিবাইক থেকে নেমে যান। বাকিরা ইজিবাইকে চলে যান।

এ সময় ফুলবাড়ী থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকটির ধাক্কায় হাসপাতালের বাউন্ডারির বাইরে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাক পু‌লি‌শের হেফাজ‌তে থানায় নি‌য়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com