বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

পাথরঘাটায় ধরা পড়ল ৩ কেজির রাজা ইলিশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ বার

বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এফবি শহিদ নামের ট্রলারের জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ।

রোববার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ওই রাজা ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এফবি শহিদ ট্রলারের মালিক শহিদুল ইসলাম। পরে মাছটি সাড়ে ৯ হাজার টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামের এক পাইকার।

ট্রলার মালিক শহিদুল ইসলাম জানান, তিন দিন আগে পাথরঘাটা ঘাট থেকে সুন্দরনের কচিখালী এলাকায় মাছ শিকার করতে যান তারা। গতকাল রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করতেছিলেন তারা। পরে আজ ভোরের দিকে জাল টানতে গেলে অন্যান্য মাছের সাথে তিন কেজি ওজনের রাজা মাছটি উঠে আসে। তখন তাদের জালে আরো ২০০ পিচ ইলিশ মাছ পান।

শহিদ মোল্লা জানান, সকালে জেলে মো: শহিদুল ইসলামের জালে তিন কেজি ওজনের একটি রাজা ইলিশ উঠে আসে। পরে নদীতে বিভিন্ন সাইজের ইলিশ উঠলে তা বিক্রির জন্য তিনি পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে মাছটি নিয়ে আসেন। এ সময় নিলামে সর্বোচ্চ দামে সাড়ে ৯ হাজার টাকা আমরা মাছটি কিনে নেই। কিনে নেয়া ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেন। তিনি আশা করছেন মাছটি আরো বেশিতে বিক্রি করতে পারবেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ বছর একের পর এক নিম্নচাপ অব্যাহত থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আর ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পরবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com