সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ধানমন্ডির সমাবেশ হাজারীবাগে করবে বিএনপি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ বার

নির্ধারিত স্থান ধানমন্ডিতে সমাবেশ না করে হাজারীবাগে সমাবেশ করবে বিএনপি।

বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি নয়া দিগন্তকে বলেন, ধানমন্ডিতে আমাদের পূর্বনির্ধারিত যেই সমাবেশ হওয়ার কথা ছিল সেই একই স্থানে সমাবেশ বন্ধ করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যুব সংগঠন যুবলীগ কর্মসূচি ঘোষণা করেছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে সমাবেশ স্থগিত করার জন্য অনুরোধ করা হয়েছিল। আমরা সমাবেশ স্থগিত না করে স্থানান্তরিত করেছি। পূর্বনির্ধারিত সময়ে আমাদের সমাবেশ হাজারীবাগে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে সোমবার বিকেল ৩টায় ধানমন্ডিতে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু একই স্থানে একই সময়ে যুবলীগ সমাবেশ ডাকলে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় বিএনপির সমাবেশ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com