রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবার খলনায়ক রূপে ‘বিগ বসে’ আসছেন সালমান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার

ভারতের আলোচিত ও সমালোচিত রিয়েলিটি শো ‘বিগ-বগ’র সিজন-১৬ আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। গতকাল রোববার প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন প্রোমো। যেখানে বলিউড ভাইজান সালমান খানের দেখা মিলল অন্যভাবে।

ভারতীয় গণমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়েছে, নতুন প্রোমোতে ১৯৮৭ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়ক মোগাম্বোর রূপে ধরা দিয়েছেন সালমান।

প্রোমোতে সালমান বলেছেন, ‘মোগাম্বো কখনই খুশি হবে না। কারণ, এখন সবাই বিগ বসকে ভয় পাবে। তার পরিবর্তে বিগ বস সিজন ১৬ এর সঙ্গে খেলা পরিবর্তন হবে। কারণ, এখন বিগ বস নিজেও খেলবে।’
এর আগে এক প্রোমোতে সালমানের কণ্ঠে শোনা গিয়েছিল, ১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন। যা থেকেই বোঝা যাচ্ছে, অন্য যেকোনো বারের তুলনায় এবারের বিগ বস সিজনে টুইস্ট থাকতে চলছে।

এবারের সিজনে জান্নাত জুবির রেহমানি, মুনাওয়ার ফারুকী, ভিভিয়ান ডিসেনা, কনিকা মানের মতো টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া তারকারা অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।

এ ছাড়া টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানেরও বিগ বসের অংশ হওয়ার খবর আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলেননি ভারতের বাংলা সিনেমার এই তারকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com