বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৪ নারী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৫ বার

ভালো কাজের প্রলোভনে পাচারের শিকার চার নারী ভারতে তিন বছর কারাভোগের পর ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া এসব নারীদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন- তানজিলা আক্তার (২৩), সাবিরা খাতুন (২০), শিল্পী খাতুন (২৬) ও রহিমা খাতুন (২৭)। তাদের বাড়ি যশোর ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভালো কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে তারা ভারতে পাড়ি জমান। পরে সেখানকার পুলিশ তাদের আটক হয়ে জেল হাজতে পাঠায়। প্রায় তিন বছর পর তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।

ওসি জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এই চার নারীকে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার কাছে দায়িত্ব দেয়া হয়েছে।

যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ফেরত আসা বাংলাদেশীরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে সংস্থার পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

তিনি জানান, ফেরত আসা ৪ নারীকে বেনাপোল থেকে যশোরে নিজেদের সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে হস্তান্তর করা হবে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com