বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

সুমি খাতুনের ঘরে জন্ম নিল পদ্মা-মেঘনা-যমুনা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার

পাবনায় সুমি খাতুন নামের এক গৃহবধূ এক ঘণ্টা পাঁচ মিনিটে তিনটি কন্যা সন্তান প্রসব করেছেন। তাদের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা, যমুনা।

২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নরমাল ডেলিভারিতে সকাল ১০টায়, সকাল ১১টায় এবং ১১টা ৫ মিনিটে একটি করে কন্যা সন্তান প্রসব করেন গৃহবধূ।

সুমি খাতুন জেলার চাটমোহর উপজেলার ছোট গুয়াখরা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। আলতাব হোসেন পাথাইলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

পরিবারের সদস্যরা জানান, শারীরিক সমস্যা দেখা দিলে গর্ভবতী মা সুমি খাতুনকে মঙ্গলবার ভোরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নরমাল ডেলিভারীর মাধ্যমে তিন কন্যা সন্তান প্রসব করেন তিনি।

আলতাব হোসেনের ভাই রাব্বি হোসেন জানান, মা ও তিন কন্যা সন্তান ভাল আছেন এবং এখনো হাসপাতালে অবস্থান করছেন। আমাদের সংসারে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আল্লাহর কাছে কন্যাসন্তান চেয়েছিলাম। আলট্রাসনোগ্রাম করে ডাক্তাররা বলেছিলেন দুটি সন্তান হবে। কিন্তু আজকে নরমাল ডেলিভারিতে তিনটি কন্যাসন্তান আল্লাহ আমাকে উপহার দিয়েছেন।

আলতাব হোসেন আরো বলেন, তিন কন্যা সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা, যমুনা। মিল রেখে তিনজনের নাম রাখা এবং বাংলাদেশের তিনটি বড় নদীর নাম অনুসারে তাদের এই নাম রাখা হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডাক্তার ফারজানা মেহজাবিন বলেন, নির্দিষ্ট সময়ের আগেই শিশু তিনটির জন্ম হয়েছ। আকারে ছোট বাচ্চা, যে কারণে নরমাল ডেলিভারিতে হয়েছে। মা এখন পর্যন্ত ভালো আছেন, সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com