মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যে কারণে ওয়াল স্ট্রিটের ১৬ প্রতিষ্ঠানকে ১৮০ কোটি ডলার জরিমানা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ বার

মার্কিন যুক্তরাষ্ট্রে গণমাধ্যম সংস্থা ‘ওয়াল স্ট্রিটের’ বৃহৎ কয়েকটি প্রতিষ্ঠানকে ১৮০ কোটি ডলার জরিমানা করেছে দেশটির আর্থিক নজরদারি সংস্থাগুলো। ওই প্রতিষ্ঠানগুলোর কর্মীরা ব্যক্তিগত ডিভাইস ও অ্যাপের মাধ্যমে চুক্তি ও ব্যবসা নিয়ে আলোচনা করেছিলেন, যার বেশির ভাগই সংরক্ষণ করা হয়নি।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বলছে, তদন্তের মাধ্যমে এসব ঘটনার প্রমাণ পেয়েছে তারা। এর মধ্যে বার্কলেস, ইউবিএস ও গোল্ডম্যান স্যাকসের মতো ১৬টি সংস্থার নাম এসেছে।

‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখিত এসব তদন্ত করেছে তদন্ত এসইসি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশনের (সিএফটিসি)।

 

মঙ্গলবার পৃথক বিবৃতিতে এসইসি মোট ১১০ কোটি ডলার এবং সিএফটিসি ৭১ কোটি ডলার জরিমানার ঘোষণা দেয়।

নিয়ন্ত্রক সংস্থা দুটি বলছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত ব্যাংক কর্মীরা নিয়মিতভাবে সহকর্মী, মক্কেল ও তৃতীয় পক্ষের উপদেষ্টাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগে ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করেছেন। টেক্সট মেসেজ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলোচনা করেছেন তারা।

সংস্থাগুলো এ যোগাযোগ বেশিরভাগ চ্যাট সংরক্ষণ করেনি, এটি ব্রোকার-ডিলার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বাণিজ্যিক যোগাযোগ সংরক্ষণ সংক্রান্ত ফেডারেল নীতির লঙ্ঘন। যা নিয়ন্ত্রকদের প্রমাণ সংগ্রহের ক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে বলেও উল্লেখ করা হয়।

কিছু ব্যাংকারের চাকরি হারানোসহ তদন্তটি ওয়াল স্ট্রিটকে ব্যাপড়ভাবে নাড়িয়ে দিয়েছে। এটি সংস্থাগুলোকে অ্যাপের অননুমোদিত ব্যবহার বন্ধ করার জন্য কঠোর নতুন ব্যবস্থা চালু করতে বাধ্য করেছে। সূত্র: রয়টার্সবিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com