বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ফেনী‌তে পুলিশের মামলা : বিএনপি নেতা মিন্টুর জামিন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৭৩ বার

বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় আসামি বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর জামিন আদেশ বহাল রে‌খে‌ছে জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার আবদুল আউয়াল মিন্টু ফেনী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবীরা।

আইনজীবীরা জানান, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান তার জামিন মঞ্জুর করেন।

শুনানিতে অ্যাডভোকেট আবু তাহের, মেজবাহ উদ্দিন খান, সাহাব উদ্দিন আহমেদ, পার্থপাল চৌধুরী প্রমুখ আইনজীবী অংশ নেন।

এর আগে ১ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ মিন্টু‌কে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দু’পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পরদিন সোনাগাজী মডেল থানায় আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com