বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো আসামি ১৭ দিন পর গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ১৭ দিন পর ইসমাইল হোসেন বয়াতি (৫০) নামের সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী উপজেলা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

ইসমাইল হোসেন বয়াতি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের জামাইরটেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, শনিবার রাতে ইসমাইলকে সোনাইমুড়ী উপজেলার বাইপাস মোড় এলাকা থেকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন, পুলিশ অ্যাসল্টসহ সাতটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডে জামাইরটেক এলাকায় মাদক বেচাকেনার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ ইসমাইলকে আটক করা হয়।

ওই সময় কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউলের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান ইসমাইল হোসেন বয়াতি। পরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার ও আসামির সাত সহযোগীকে আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com