বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

ইউএনওকে ‘স্টুপিড’ বললেন বরিশাল সিটি মেয়র সাদিক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার

ব‌রিশালে জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভোট দি‌তে ক‌ক্ষে প্রবে‌শের সময় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর সাথে ব‌রিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ম‌নিরুজ্জামানের বাগ‌বিতণ্ডা হ‌য়ে‌ছে। এসময় ‌ইউএনওকে স্টু‌পিডও ব‌লেন মেয়র।

সোমবার সকাল সোয়া ৯টার দি‌কে ব‌রিশাল জিলা স্কুল কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর ফেসবুক পে‌জে করা লাইভে দেখা যায়, সকাল ৯টার দি‌কে জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভো‌ট দি‌তে ব‌রিশাল জিলা স্কুলের এক নম্বর ভোটক‌ক্ষে প্রবে‌শের সময় ব‌রিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ম‌নিরুজ্জামান মেয়র সা‌দিক আব্দুল্লাহ‌কে দল বে‌ধে ভোটক‌ক্ষে প্রবেশ না কর‌তে অনু‌রোধ ক‌রেন। এসময় ইউএনও এর সা‌থে বাগ‌বিতণ্ডায় জড়ান মেয়র।

মেয়র সা‌দিক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে ব‌লেন, ‘আমি কি ঢুক‌ছি এখা‌নে? আমি কি ঢুক‌ছি? কেন সিন ক্রিয়েট কর‌তে‌ছেন? আপ‌নি কে? তারপরও আপ‌নি কথা বলতে‌ছেন। আমি কি বাচ্চা শিশু? স্টু‌পি‌ডের মতো কথা ব‌লেন।’

এসময় ইউএনও ব‌লেন, ‘চেয়ারম‌্যান ম‌হোদয় আমি আপনা‌দের চি‌নি। আমি এমন কিছু ব‌লি‌নি।’

ব‌রিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ম‌নিরুজ্জামান সাংবা‌দিক‌দের ব‌লেন, মেয়র সের‌নিয়াব‌াত সা‌দিক আব্দুল্লাহর সাথে আমার বাগ‌বিতণ্ডার খবর স‌ঠিক নয়।

ব‌রিশাল সি‌নিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প‌রিষদ নির্বাচ‌নে সহকা‌রি রিটা‌র্নিং অ‌ফিসার নুরুল আলম ব‌লেন, ভোটক‌ক্ষে ফেসবুক লাইভ করার কো‌নো বিধান নেই।

উল্লেখ্য, ২০২১ সা‌লের ১৮ আগস্ট রা‌তে ব‌্যানার অপসারণ‌কে কেন্দ্র ক‌রে সাবেক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মু‌নিবুর রহমানের সাথে বি‌রো‌ধে জড়ান মেয়র সা‌দিক আব্দুল্লাহ। এসময় গু‌লি বর্ষণের ঘটনা ঘ‌টে। এতে পাল্টাপা‌ল্টি তিন‌টি মামলা হয়।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com