বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো খুন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার

কক্সবাজারের উখিয়া থাইংখালী শরণার্থী শিবিরে হাফেজ সৈয়দ হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ সৈয়দ হোসেন ১৯ নম্বর তানজিমারখোলা ক্যাম্পের বাসিন্দা।

তাজনিমারখোলা ক্যাম্পের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, মুখোশধারী দল ক্যাম্পে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ফাঁকা গুলি বর্ষণ করে। হামলাকারীরা কথিত ‘আরসা’র সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, হাফেজ সৈয়দ হোসেন সব সময় আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে স্বোচ্ছার ছিলেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ খুঁজা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালিয়ে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত হামলাকারীরা।

নিহত মৌলভী ইউনুস ও আনোয়ার যথাক্রমে উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের প্রধান মাঝি ও উপপ্রধান মাঝি (কমিউনিটি লিডার) হিসেবে দায়িত্বে ছিলেন।

সর্বশেষ হত্যাসহ গত চার মাসে ক্যাম্পের ভেতরে ১৪ জনকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে আটজন স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের নেতৃত্বের ভূমিকা যেমন ‘মাঝি’ এবং হেড মাঝি হিসাবে কাজ করছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com