মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিএনপির মরা গাঙে জোয়ার এসেছে : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬৮ বার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মরা গাঙে জোয়ার এসেছে। এখন আপনারা কিছু টেউ দেখতে পাচ্ছেন। এটা ভালো।

রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১) -এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবরা যেভাবে লাঠিসোটা নিয়ে নেমেছেন, সেইফ এক্সিট তাদেরই প্রয়োজন। আমরা ফাইটার। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস না। নির্বাচন সবার জন্য সেইফ এক্সিট। আপনারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কয়েক হাজার লোক হলেই বিএনপি নেতারা বলেন লাখ লাখ লোক হয়েছে। খুলনা ময়মনসিংহে লাখ লাখ লোক বাস্তবতার সাথে কোনো মিল নেই।

তিনি বলেন, ফখরুল সাহেবকে বিকেলে আমন্ত্রণ জানিয়েছি, একটা জেলা সম্মেলনে কত মানুষ হয় দেখার জন্য। লাখ বলে বলে মনকলা খাচ্ছেন চিত্তকে সুখ দেয়ার জন্য। ভুলে গেছেন, আওয়ামী লীগের অফিসের সামনে ফুটপাতের ওপর আমরা মিটিং করতে পারিনি, বাধা কাকে বলে। মোহাম্মদ নাসিম নেই, মতিয়া চৌধুরীকে পেটানো হয়েছে। সাধারণ একটা সমাবেশে আব্দুস সামাদকেও রেহাই দেয়া হয়নি, তিনিও হাসপাতালে গেছেন। বিএনপি বাধার কথা বলে, জাতীয় পার্টিও বলছে তাদের রাস্তায় নামতে দেয়া হচ্ছে না। এ অবস্থা তো আমাদের ওপরও ছিল। কি না করেছে তারা।

কাদের বলেন, বিএনপির আমলে পাঁচ বছরে পাঁচ সপ্তাহও আমি (ওবায়দুল কাদের) আমার ঘরে থাকতে পারিনি। কিন্তু তারা সবাই নিজের ঘরে অবস্থান করছেন।

বিএনপির কর্মসূচির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দেবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সাথে কিসের পাল্টাপাল্টি। প্রতিদিন আমাদের প্রোগ্রাম হচ্ছে। লাখ লাখ লোক দেখবেন? আসেন। ২৯ তারিখ ঢাকা মহানগর সম্মেলন করব, সেখানে আসেন।

বিএনপির সমাবেশ হলে বাস ধর্মঘট হয়- এ বিষয় জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে কি বাস বন্ধ ছিল। বাস-মালিকদের সেটি জিজ্ঞাসা করুন। আমি যখন মন্ত্রী তখন যে তারা (বাস-মালিক) আমাদের বিরুদ্ধে ধর্মঘট করেছে। বেসরকারি গাড়ি চালাবে কি না চালাবে সেটি আমি জোর করতে পারি না। আমার বিরুদ্ধে যখন করে তখন আপনারা দেখেন না?

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com