বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সিত্রাং

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আগামী ১২ ঘণ্টায় আরো শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সিত্রাং। এর পর আরো উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে ভারতের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ভোরে বরিশালের কাছে তিনকোনা ও সন্দ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। বর্তমানে বাংলাদেশ থেকে ৫৮০ কিমি দূরে রয়েছে সিত্রাং।

এর আগে রোববার রাতেই অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ভোররাত থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। সাথে বইছে দমকা হাওয়া।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার ও মঙ্গলবার উপকূলের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে এ অঞ্চলে সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ে বিশেষ করে সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার করছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com