বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

পায়রা সমুদ্রবন্দরের উন্নয়নকাজের উদ্বোধন কাল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১২৯ বার

পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বন্দরের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা সমুদ্রবন্দরের টার্মিনাল ১-এ চলছে প্রস্তুতি।

বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে কাজের উদ্বোধন করবেন তিনি।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

প্রকল্পসমূহ হলো— রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং ও বন্দরের ৮টি সহায়ক জলযান।

এ ছাড়া পায়রা বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনাল, ৬-লেনবিশিষ্ট সংযোগ সড়ক ও আন্দারমানিক নদীর ওপর ১.১৮ কিমি ৪-লেন সেতু নির্মাণ।

এসব প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর আগামীতে পরিপূর্ণ সক্ষমতার সঙ্গে যাত্রা শুরু করবে এবং বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com