বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিএনপির সমাবেশের আগে রংপুরেও পরিবহন ধর্মঘটের ডাক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার

রংপুরে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা মোটর মালিক সমিতি। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে চলবে শনিবার রাত পর্যন্ত। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক।

এখনো আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না দেওয়া হলেও এ সংক্রান্ত চিঠি জেলা মোটর মালিক সমিতির নেতাদের কাছে পাঠানো হয়েছে। মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আগামী শনবিার রংপুরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিভিন্ন মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা।
এদিকে, আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। বরিশালে আগামী ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক গ্রুপ।

এর আগে বিএনপির খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের আগেও ধর্মঘট ডেকেছিলেন ওই দুই বিভাগের বিভিন্ন জেলার বাস মালিকদের সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com