বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বরিশালের সমাবেশেও খালেদা জিয়ার চেয়ার ফাঁকা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৭৮ বার

বরিশালের গণসমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার রাখা হয়েছে। মঞ্চের ঠিক মাঝখানে সাদা তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহের গণসমাবেশেও এমনটা করা হয়েছিল।

বঙ্গবন্ধু উদ‌্যানে সমাবেশ মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়েছে। ব‌রিশাল বিএন‌পির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিম‌ন বলেন, ৫০ ফুট দৈর্ঘ‌্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। সম‌াবেশস্থলসহ আশেপাশে ১২০‌টি মাইক লাগানো হয়েছে।

বরিশাল অঞ্চলে  শুক্রবার থেকেই বন্ধ হয়ে গেছে গণপরিবহন। তবে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন বুধবার থেকেই। শুক্রবার যারা এসেছেন, তাদের মধ্যে কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেলে, কেউ আবার হেঁটেও এসেছেন। দলে দলে ভাগ হয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর রাখছেন বঙ্গবন্ধু উদ্যান।
এদিকে সমাবেশের এক‌দিন আগেই রাতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন বিএন‌পির হাজার হাজার নেতাকর্মী। সমাবেশস্থলেই রা‌ত্রিযাপন করেন বিভাগের ৬ জেলা ও উপজেলা থে‌কে আসা নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

জ্বালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ গণসমাবেশ ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com