শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

সব বাধা উপেক্ষা করে সভাস্থলে নেতাকর্মীরা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২২৯ বার

বিএনপির বরিশালের বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা। তার অনেক আগেই নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে বঙ্গবন্ধু উদ্যান প্রাঙ্গণ। বেলা ১১টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে। সব বাধা উপেক্ষা করে সভাস্থলে পৌঁছেছেন বিএনপির নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার রাত থেকেই মিছিলে-স্লোগানে নেতাকর্মীরা মাতিয়ে রেখেছেন চারপাশ। সমাবেশস্থলসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকাজুড়ে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী অবস্থান করছেন। ট্রলারে করে এখনো আসছেন নেতাকর্মীরা।

সমাবেশ উপলক্ষে গতকালই বরিশালে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা থেকে গত তিন দিন ধরেই এসেছেন দলীয় নেতাকর্মীরা। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেছেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন বলেন, ‘সব বাধা উপেক্ষা করেই আমাদের নেতাকর্মীরা সভাস্থলে পৌঁছেছেন। এখনো তারা আসছেন। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উদ্যানে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। সমাবেশস্থলসহ এর আশপাশের ৩ কিলোমিটার এলাকাজুড়ে নেতাকর্মীরা অবস্থান করছেন।’

সরেজমিনে দেখা যায়, বিএনপির সমাবেশ ঘিরে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তারা বান্দ রোড, জেলা স্কুলের মোড়, নগরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ম. সাইফুল ইসলাম বলেন, ‘নিরাপত্তার জন্য বিএনপির পক্ষ থেকেও পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছিল। বিএনপি যদি শান্তিপূর্ণভাবে সমাবেশ করে, তাহলে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com