শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

যে কারণে ৩ দিন আগেই সভাস্থলে হাজির বিএনপি নেতাকর্মীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১২৭ বার

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে তিন দিন আগেই বিভিন্ন স্থান থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী ফরিদপুর শহরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে পৌঁছেছেন। কারণ, আগামীকাল শুক্রবার ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত এই জেলায় বাস ধর্মঘট।

গতকাল বুধবার রাত ১০টার দিকে প্রথম দল হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে নেতাকর্মীরা ওই মাঠে পৌঁছান।

বিএনপি নেতা খোকন তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে আরও নেতারা আসবেন। প্রায় ১০ হাজার নেতাকর্মী শরীয়তপুর জেলা থেকে এই গণসমাবেশে যোগ দেবেন।
শরীয়তপুর জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান জানান, চারটি ট্রাকে করে বুধবার রাত ৮টার দিকে শরীয়তপুর থেকে রওনা দিয়ে রাত ১০টার দিকে গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরীয়তপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলীসহ নেতাকর্মীরা এসেছেন।

ফরিদপুরের গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম জানান, গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে সরকার নানাভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। এজন্য নেতাকর্মীরা আগেই সমাবেশস্থলে আসছেন।

সারা দেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, আগামী শনিবার বেলা ১১টায় সমাবেশ শুরু হবে। যেহেতু পথে পথে নানা বাধা ও সমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের আগে থেকেই এই সমাবেশ চলবে।

বিএনপির চলমান গণসমাবেশের দ্বিতীয় ধাপের কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে শুরু হবে বলেও জানান  বিএনপির এই নেতা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সমাবেশকে ঘিরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের নিরাপত্তা ও ট্রাফিক দায়িত্ব নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এর আগে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় সমাবেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com