বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ট্রাম্প ইহুদিদের জন্য বড় হুমকি!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৫০ বার

বেশিরভাগ আমেরিকান ইহুদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইহুদিদের জন্য হুমকি’ বলে মনে করেন। সম্প্রতি এক জরিপে এমনটাই দেখা গেছে।

ইসরাইলপন্থী গ্রুপ জে স্ট্রিটের জরিপ অনুযায়ী, তিন-চতুর্থাংশ আমেরিকান ইহুদি ভোটার বিশ্বাস করে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলন ‘আমেরিকার ইহুদিদের জন্য হুমকিস্বরূপ’।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন চলাকালীন জরিপটি চালানো হয়।

এতে দেখা যায়, আমেরিকান ইহুদি ভোটারদের মধ্যে ৭৪ শতাংশ ডেমোক্রেটদের ভোট দিয়েছেন। আর ২৫ শতাংশ ভোট দিয়েছেন রিপাবলিকানদের।

জরিপে আরো দেখা যায়, ৭৬ শতাংশ ভোটার বিশ্বাস করে যে ট্রাম্প এবং তার রিপাবলিকান সহযোগীরা যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ বাড়ার জন্য দায়ী। এদের মধ্যে ৭৪ শতাংশ বিশ্বাস করে, ট্রাম্প এবং মেগা আন্দোলন ‘আমেরিকান ইহুদিদের জন্য হুমকি’।

জে স্ট্রিটের সভাপতি জেরেমি বেন-অ্যামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্রদের কারণে দিন দিন ইহুদিবিদ্বেষ, শ্বেতাঙ্গ আধিপত্য এবং চরম-ডানপন্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com