শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

‘আমার নেত্রীকে বন্দি রেখে ঘরে থাকতে পারি না’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৭৫ বার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সফল করার উদ্দেশ্য চাঁদপুরের শাহরাস্তি থেকে গত বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে হাজির হয়েছেন কৃষক মো: আলী আক্কাস (৭০)।

কুমিল্লা জিলা স্কুল সড়কে শনিবার সকাল ৯টায় দেখা হয় আলী আক্কাসের সাথে। তিনি বলেন, ‘প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে সরকার। আমার নেত্রী বন্দি আছে, তাই আমি ঘরে বসে থাকতে পারিনি।’

কৃষক আলী আক্কাস বৃহস্পতিবার সকালে শাহরাস্তি থেকে কুমিল্লা এসে তিন দিন ধরে সমাবেশস্থলে অবস্থান করছেন। রাতে খোলা মাঠে শীতের ভেতরে রাত্রিযাপন করেছেন।

তিনি বলেন, ‘আমার শাহরাস্তির প্রায় দু’হাজার যুবক ছেলেকে মিথ্যা মামলা দিয়ে রেখেছে সরকার।’

কৃষক আলী আক্কাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে বিএনপিকে ভালোবাসেন। আজও বিএনপির ভালোবাসার টানে কুমিল্লা গণসমাবেশে হাজির হয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com