রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

নাটোরে বিপুল পরিমাণ পলিথিন জব্দ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ বার

নাটোর সদরের লেঙ্গুরিয়া এলাকায় র‌্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে পলাশ এন্টারপ্রাইজ এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও পলিথিন গুদাম হতে ১০ হাজার ৭৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাবের এক প্রেস ব্রিফিংএ জানানো হয়, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব। এ সময় পলিথিন গুদাম থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com