শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নয়াপল্টনে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, সিইসি’র কুশপুত্তলিকা দাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১১ বার

রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কুশপুত্তলিকা দাহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকাল থেকে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। এসময় সড়কের পাশ দিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের একটি মিছিল যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে বিকেল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে নানা ধরণের শ্লোগান দিতে থাকেন। তারা প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করেন।

এর আগে সিটি নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বড় রকমের বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ঢাকা সিটিতে একটি তামাশার নির্বাচন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com