শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

শতকরা ২৫ ভাগের নিচে ভোট পড়েছে : মাহবুব তালুকদার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৪ বার

ভোটের মাঠে এক পক্ষ ছাড়া অন্য পক্ষকে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন ইসি মাহবুব তালুকদার। দুই সিটি নির্বাচন নিয়ে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শতকরা ২৫ ভাগের নিচে ভোট পড়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি।

এর আগে এ দিন ঢাকার দুই সিটিতে ভোট চলাকালে রাজধানীর মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোটকেন্দ্র পরিদর্শন করে ‘অনেক অভিযোগ’ পাওয়ার কথা জানিয়েছেন ইসি মাহবুব তালুকদার।

নির্বাচন স্বচ্ছ হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘স্বচ্ছ শব্দের বানান আমি জানি, এর ব্যাপ্তি অনেক। এখানে অনেক অভিযোগ পেয়েছি, তবে এখন কোনো কথা বলব না। তাহলে তা ছড়িয়ে যাবে।

শনিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। দুই সিটিতে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫৪ লাখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com