মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এখনো ভাঙেনি তাদের মান-অভিমান!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ বার

গত জুনে চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে দ্বন্দ্বে জড়ান নায়ক ওমর সানী ও জায়েদ খান। মৌসুমীর স্বামী সানী অভিযোগ, তার সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ। এ নিয়ে শোবিজে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে। একটা সময় বাধ্য হয়ে মুখ খুলেন মৌসুমী। কিন্তু তার উত্তর যেন আরও বিতর্কের জন্ম দেয়!

অবশ্য এর আগেই ‘সোনার চর’ সিনেমায় নাম লিখান মৌসুমী, সানী ও জায়েদ। জাহিদ হাসানের পরিচালনায় গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল এর শুটিং। সম্প্রতি শেষ হয়েছে চূড়ান্ত ধাপের কাজ। তবে কাজ শেষ হলেও এখনো ভাঙেনি মৌসুমী-সানী-জায়েদের মান-অভিমান।

জানা গেছে, সম্প্রতি ‘সোনার চর’র শেষ অংশের শুটিংয়ে এই তিন তারকা অংশ নিলেও সামনাসামনি দেখা হয়নি তাদের। আর দেখা হলেও মুখস্থ (স্ক্রিপ্ট) কথার বাইরে কেউ কোন কথা বলেননি।
বিষয়টির সতত্যা জানতে নির্মাতা জাহিদ হাসানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টানা ২২ দিন পিরোজপুরে শুটিং করলাম। প্রায় সব আর্টিস্টদেরই শুটিং ছিল। ওমর সানী-মৌসুমী, জায়েদ খান, শাওন, পাপিয়া মোটামুটি সবারই। মৌসুমী আর জায়েদের একসঙ্গে খুব বেশি সিকোয়েন্স ছিল না, তাই তাদের দেখাও হয়নি।’

সিনেমার গল্পের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘জায়েদের অংশের শুটিং বেশি ছিল চর অঞ্চল ও নদীর মধ্যে আর মৌসুমীদের ছিল গ্রামের দিকে। এ ছাড়াও “সোনার চর”র জায়েদ একজন আগন্তুক। সে ফেরারি আসামি। এই চরে মাঝে মধ্যে আসে। তাদের (মৌসুমী-জায়েদ) একসঙ্গে তেমন বেশি সিকোয়েন্স নেই, বড়জোড় তিন-চারটি হবে।’

এদিকে জায়েদ খান ফেসবুকে সিনেমার শুটিংয়ে একাধিক ছবি প্রকাশ করলেও সেখানে ওমর সানী-মৌসুমীর কোনো ছবি দেখা যায়নি।

এর আগে সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক জানিয়েছিলেন, এর কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আর তার স্বামীর চরিত্রে ওমর সানী। সানীর চরিত্রটি কথা বলতে পারে না, লাঠিয়ালের ভূমিকায় রয়েছে। এখানে জায়েদ একজন মুক্তিযোদ্ধা, তিনি আবার ফেরারি আসামিও। জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নির্মাতার নিজের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com