বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

‘শুকরিয়া হাফিজ সাহেব’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার

দীর্ঘ দিন পর টেস্ট দলে ফিরে দারুণ পারফর্ম করেছেন পাকিস্তানি ব্যাটার সরফরাজ আহমেদ। এ কারণে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামী করাচির আমির হাফিজ নাঈমুর রহমান।

রোববার ডেইলি জং জানায়, হাফিজ নাঈমুর রহমান সরফরাজের বাড়িতে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বলেন, ‘সরফরাজ করাচির গর্ব।’

এর আগেও দুইবার সরফরাজের বাড়িতে এসে তার সাথে সাক্ষাৎ করেছেন আমিরে জামায়াত করাচি; প্রথমবার চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর, দ্বিতীয়বার যখন পাকিস্তান হারে, তখন সরফরাজের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি।

হাফিজ নাঈমুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনি টেস্টে যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ আপনাকে অনেক খুশি ও আনন্দ দান করেন এবং আপনাকে আরো বেশি অবদান রাখার সুযোগ করে দিন।’

সরফরাজের উদ্দেশে আমিরে জামায়াত করাচি বলেন, ‘আপনি আমাদের দেশ এবং শহরের নাম উজ্জ্বল করেছেন। এজন্য আপনি আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন।’

হাফিজ নাঈমুর রহমান সরফরাজের জন্য দোয়া করে বলেন, ‘আল্লাহ আপনার পারফরম্যান্স আরো ভালো করুন এবং আপনাকে অনেক সম্মানে ভূষিত করুন।’

তিনি আরো বলেন, ‘যে কেউ পাকিস্তানের হয়ে ভালো খেলুক, ওটাই আমাদের জন্য আনন্দের বিষয়। আপনি আমাদের শহরের বড় গর্ব।’

সরফরাজের সাথে সাক্ষাতের পর টুইটারে ওই ছবি শেয়ার করে ক্যাপশনে নাঈমুর রহমান লিখেছেন, ‘সরফরাজ পাকিস্তান ও করাচির গর্ব…।’

এই টুইটের পর সরফরাজ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। টুইটারে সরফরাজ লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। শুকরিয়া হাফিজ সাহেব।’

সূত্র : ডেইলি জং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com