রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পথচারীকে বাঁচাতে গিয়ে নারী মোটরসাইকেল চালক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৩ বার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা কাঞ্চিরাম সেতুর সামনে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনায় নিহত এ্যানি (২৩) শোল্লা ইউনিয়নের কোন্ডা গ্রামের আজিজুলের স্ত্রী। এছাড়া দুর্ঘটনায় আহত আরও দুজন হলেন- নিহতের বোন মোটরসাইকেল আরোহী শারমিন (১৯) ও পথচারী উপেন্দ্র সরকার (৭০)।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে নবাবগঞ্জ থানার এসআই আব্দুল জলিল জানান, সন্ধ্যায় কর্মস্থল থেকে এ্যানি ও তার বোন শারমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শোল্লা কাঞ্চিরাম সেতুর সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। এতে গুরুতর আহত এ্যানি, শারমিন ও পথচারী উপেন্দ্রকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এ্যানিকে মৃত ঘোষণা করেন।

তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই আব্দুল জলিল। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com