বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

কনকনে শীতে বিপর্যস্ত দিল্লি, স্কুল বন্ধ ঘোষণা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২১৬ বার

কনকনে শীতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। এর ফলে সেখানকার সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যটির শিক্ষা বিভাগ। এ সময় সরকারি স্কুলগুলোও বন্ধ থাকবে। যদিও শীতকালীন ছুটি শেষে অধিকাংশ স্কুলে আজ সোমবার থেকে পাঠদান কার্যক্রম শুরু করার কথা ছিল।

গতকাল রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি গত দশ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এরপরই আসে এ ঘোষণা।

এনডিটিভি জানায়, গতকাল শিক্ষা অধিদপ্তরের সার্কুলারে বলা হয়, ‘দিল্লিতে চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।’

বর্তমানে পুরো উত্তর ভারতে শীতল বাতাসের প্রভাব রয়েছে। দিল্লিতেও শীতের প্রকোপ চলছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশে কুয়াশা দুই থেকে তিন দিন ধরে জেঁকে বসেছে। যার কারণে ভারতের আবহাওয়া দপ্তর একাধিক সতর্কবার্তাও জারি করেছে।

দিল্লিতে প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙছে। রোববার ছিল মৌসুমের শীতলতম দিন। এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com