বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আপনারা কি হাফেজদেরও জ্বালিয়ে দেবেন : সুইডেনে কুরআন পোড়ানোর নিন্দা জানিয়ে রিজওয়ান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ বার

সুইডেনের স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে উগ্রপন্থীদের পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

সোমবার ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘পবিত্র কুরআন আল্লাহ তায়ালার কালাম। এটি পৃথিবীর কোটি কোটি মানুষের প্রাণ ও আত্মা।’

তিনি আরো লেখেন, ‘অনেক মানুষ তা মুখস্থ করেন। আপনারা কি তাদেরও জ্বালিয়ে দেবেন?’

বিপিএল খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করা রিজওয়ান মনে করেন, ‘বিশ্বে ক্রমবর্ধমান ইসলামফোবিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।’

এর আগে সুইডেনের ঘটনার তীব্র জানান সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ খান আফ্রিদিও। টুইটারে তিনি লেখেন, ‘পবিত্র কুরআন একটি মহাগ্রন্থ। এটি আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহনশীল আচরণের শিক্ষা দেয়।’

তিনি লেখেন, ‘প্রকাশ্যে কুরআন পোড়ানো ও তা প্রচার করা একটি নির্লজ্জ কাজ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি এর বিপক্ষে দাঁড়ালাম।’

আফ্রিদির মতে- ‘ইসলামফোবিক কাজগুলো বাক স্বাধীনতা নয়।’

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com