মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শাহরুখকে নিয়ে পশ্চিমাদের প্রতি পাওলো কোয়েলহোর বিশেষ বার্তা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ বার

পাওলো কোয়েলহো।‘দ্য অ্যালকেমিস্ট’ বইয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে ব্রাজিলীয় এই ঔপন্যাসিকের। এদিকে বলিউডে বইছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ ঝড়। এই সিনেমা নিয়ে এবার কথা বললেন বিখ্যাত লেখক পাওলো।

বর্তমান যুগে স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ শক্তিশালী। এর মাধ্যমে সহজেই বিশ্ববাসীর কাছে বার্তা পৌঁছে দেয়া যায়। এবার তাতে শাহরুখের অভিনয়ের প্রশংসা করে বন্ধুত্ব প্রকাশ করলেন পাওলো।

পাঠান সিনেমা সাত দিনে বক্স অফিসে আয় করেছে সাত শ’ কোটি রুপি। এই সাফল্য দর্শকের ভালোবাসা। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বলিউড বাদশাহ। আবার মন্নতের বারান্দায় এসে শুভাকাঙ্ক্ষীদের উড়ো চুম্বন ছুড়ে দিয়েছিলেন কিং খান। যার ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। তাতেই মন্তব্য করেন ব্রাজিলীয় লেখক।

বৃহস্পতিবার টুইটারে পাওলো লেখেন, ‘বাদশাহ। কিংবদন্তি বন্ধু। তবে সব কিছুর ওপরে অসাধারণ একজন অভিনেতা তিনি।’

এছাড়া বিশ্বের যেসব মানুষ শাহরুখকে চেনেন না, তাদের উদ্দেশে লেখক বলেন, ‘পশ্চিমা দেশের কেউ যদি তাকে না চেনেন তাহলে বলে রাখি ‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট অ্যা টেররিস্ট’ দেখে নিন। তাহলে শাহরুখ- কে তা বুঝে যাবেন।’

তবে এবারই প্রথম নয়। এর আগেও শাহরুখের প্রশংসা করেছিলেন পাওলো। ২০১৭ সালে ‘মাই নেম ইজ খান’ মুক্তির পরও অভিনেতার অভিনয়ের প্রশংসা করেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com