মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অ্যাকশন থেকে রোমান্টিক হিরো শুভ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার

পুলিশি অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা মিশন এক্সট্রিমের সিক্যুয়াল ‘ব্ল্যাক ওয়ার’র মুক্তি পেয়েছে গত ১৩ জানুয়ারি। এটি এখনও চলছে দেশের প্রেক্ষাগৃহে। সিনেমাটির মুক্তি গুনে গুনে একমাস হতে এখনও বাকি ৬ দিন। এর মধ্যেই অ্যাকশন হিরো আরিফিন শুভ নতুন রূপে ধরা দিয়েছে। এবার আর অ্যাকশন লুকে নয়, রোমান্টিক রূপে পাওয়া যাবে তাকে।

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শুভ অভিনীত রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’। এতে অপু চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর ট্রেলার প্রকাশের পর ইতিমধ্যেই শুভ’র রোমান্স নেটিজনদের মন জয় করেছে।

আরিফিন শুভ’র ভাষ্য, ‘ক্যারিয়ারের শুরু থেকে আমি দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। সে চেষ্টা এখনো চলছে। নাবিদ আল শাহরিয়ার থেকে অপু সেটাই প্রমাণ করে। মাত্র এক মাসের ব্যবধানে দর্শক আমাকে দুটি ভিন্ন রূপে দেখবে, অ্যাকশন থেকে সরাসরি রোমান্সে।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটি মন ভালো করার গল্প। অনেকদিন ধরে দর্শক চাইছিলেন আমি রোমান্টিক সিনেমা করি, সে কারণে ভালোবাসা দিবসে দর্শকদের মন ভালো করতে আসছি। সিনেমার ট্রেলার সবার খুব পছন্দ হয়েছে।’

‘উনিশ ২০’ নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে শুভর নায়িকা আফসান আরা বিন্দু। সিনেমাটি মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com