বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ফিট থাকতে ‘নকল ইঞ্জেকশন’ নেন ভারতের তারকা ক্রিকেটাররা!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার

ক্রিকেট আর খেলা নয় এই ভারতে। তা আরো বেশি কিছু। আর তাই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখে উঠতি ক্রিকেটাররা। একবার ভারতের জার্সিতে মাঠে নামতে পারলেই তারকা বনে যান সংশ্লিষ্ট খেলোয়াড়। কিন্তু ভারতীয় ক্রিকেটের বাইরের চাকচিক্য নাকি ঢেকে রেখেছে ভেতরের অন্ধকারকে! সেই অন্ধকারের কথা ফাঁস করে বিস্ফোরক দাবি করতে দেখা গেল ভারতের নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মাকে। পাশাপাশি তার দাবি, বিরাট কোহলি অকারণেই তার অধিনায়কত্ব হারানোর জন্য সৌরভকে দায়ী করছেন।

একটি বেসরকারি চ্যানেলের স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেট সম্পর্কে একাধিক গোপন তথ্য ফাঁস করেন। তার এই ধরনের বিস্ফোরক দাবিতে ঝড় উঠতে পারে ভারতীয় ক্রিকেটে। চেতনের দাবি, একাধিক তারকা ক্রিকেটার জাতীয় দলে ঢোকার জন্য বেআইনিভাবে ওষুধ সেবন করেন। নেন ফেক ইঞ্জেকশন। যে ইঞ্জেকশন নিয়ে একজন আনফিট খেলোয়াড়ও ফিট হয়ে যেতে পারেন। তারপর ফিটনেস সার্টিফিকেট দেখিয়ে দলে প্রত্যাবর্তনও করতে পারেন তারকা ক্রিকেটার। চেতনের দাবি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সব জানলেও এব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।

এদিকে সাবেক তারকা ক্রিকেটারের আরো দাবি, নির্বাচকদের প্রভাবিত করতেন রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটাররা। এমনকি, তাদের বাদ যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও প্রভাব খাটিয়ে সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করতেন বলেই দাবি চেতনের। চেতনের এই বিস্ফোরক দাবি ভারতীয় ক্রিকেটে ঝড় তুলতেই পারে।

চেতনের কথায় সৌরভ গাঙ্গুলিই ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে বলেছিলেন, নেতৃত্ব ছাড়ার আগে আরো একবার ভেবে দেখুক। কিন্তু কোহলি তা শোনেননি। চেতন বলেছেন, ‘সৌরভ হয়তো বিরাটকে বলেছিল, একবার ভেবে দেখতে। কিন্তু বিরাট ওর কথা হয়তো শুনতে পায়নি।’

তার এহেন দাবির পর এই বিতর্কে যে নতুন মাত্রা যোগ হলো, তাতে সন্দেহ নেই। এখন দেখার, ঝুলি থেকে তিনি আরো বেড়াল বের করেন কিনা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com