বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভ্যালেন্টাইন্স ডে’তে সাবধান, চুমুতে ছড়াতে পারে করোনাভাইরাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮৯ বার

‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর, প্রেমের পদ্যটাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকে চাই।’ ভ্যালেসটাইন্স ডে বা বিশ্ব ভালবাসা দিবসে অনেকেই হয়ে যেতে পারেন কবীর সুমনের গাওয়া এ গানের মতোই রোম্যান্টিক। তবে ঠোঁটে ঠোঁট রাখার আগে সাবধান, চুমুতে ছড়াতে পারে করোনাভাইরাস।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন দিয়েছে এমন সতর্ক বার্তা। কলকাতার বেলভিউ হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ সতর্ক বার্তা দিয়েছে।

ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি,কাশি থেকে তো অবশ্যই, মুখের লালারস থেকে ছড়াতে পারে করোনাভাইরাস।

তিনি আরও জানান, ভাইরাল অসুখের প্রকোপে অনেকের চোখ থেকে পানি পড়ে। কোনোভাবে তা যদি অন্যের সংস্পর্শে আসে তা থেকেও ছড়াতে পারে অসুখ। এমতাবস্থায় বিশ্ব ভালোবাসা দিবসে সাবধান থাকতে বলছেন তিনি।

তার কথায়,ভালোবাসা দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন। তবে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই মুখে মাস্ক পরুন। আর ভুলেও প্রিয়জনকে চুমু নয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই যদি যান, তবে ডাক্তার সুদীপ্তের পরামর্শ, করোনাভাইরাস আক্রমণ করলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এই ভাইরাস ট্রিটমেন্ট করার নির্দিষ্ট কোনো ওষুধ নেই। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com