বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

অবশেষে ক্ষমা পেলেন পূজা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ বার

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই নায়িকার তকমা পান পূজা চেরি। শিশুশিল্পী থেকে মাত্র ১৪ বছর বয়সেই নায়িকা হিসেবে রূপালি পর্দায় পা রাখেন তিনি। কিন্তু মাঝে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জাজ থেকে সরে যান পূজা।

অবশেষে গতকাল সোমবার পূজা তার ভুল বুঝতে পেরে জাজের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার কথায়, অল্প বয়সের কারণে তিনি ভুল করেছেন। আর জাজসহ সবার কাছে ক্ষমাও চেয়েছেন এই চিত্রনায়িকা। বিষয়টি নজরে আসে জাজ মাল্টিমিডিয়ার কর্তৃপক্ষের।

পূজার স্ট্যাটাসটির পরেই জাজের পক্ষ থেকে জানানো হয়, তারা পূজা চেরিকে ক্ষমা করে দিয়েছেন। পূজাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘মানুষ ভুল করে। কারণে করে, অকারণে করে।’
জাজের ভাষ্য, ‘পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিবাবক হয়ে ক্ষমা করে নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে। জাজ পরিবারে পূজাকে শুভেচ্ছা।’

এদিকে গেল বছর কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় ছিলেন পূজা চেরি। এই বছর নতুন কাজ বলতে পূজার হাতে আছে সরকারি অনুদানের ‘যোদ্ধা’ সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com