রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তাপসের আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৫ বার

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

সভায় দেশের বাকি চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদেরও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা ১০ আসন ছাড়া বাকি চার আসনের মধ্যে বগুড়া-১ আসনে শাহাদরা মান্নান, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, যশোর-৬ আসনে শাহিন চাকলাদার এবং বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০, বগুড়া-১ আসনের জন্য ১৯, যশোর-৬ আসনের জন্য ১৩, বাগেরহাট-৪ আসনে ১১ এবং গাইবান্ধায় ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com