মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎপাদনশীলতাই হোক পোশাকশিল্পের শক্তি ইরানকে ঘিরে নতুন টাস্কফোর্স ‘আয়রন গেট’, সফলতা নিয়ে সংশয়ে বিশ্লেষকেরা বিশ্বসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, তবে নৌ অবরোধ অব্যাহত থাকবে: ট্রাম্প ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪৫ বার

কন্যাকে সঙ্গে নিয়ে প্রথমবার ভারতে এসেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। দেশের মাটিতে পা রেখে দারুণ উচ্ছ্বসিত দেখায় প্রিয়াঙ্কাকে।

শুক্রবার বিকেলে মেয়েকে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামেন প্রিয়াঙ্কা ও নিক। মেয়েকে কোলে নিয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন তারা।

মেয়েকে নিয়ে নিক জোনাস একটি গাড়ি করে এয়ারপোর্ট ছাড়েন। অন্য গাড়িতে যেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

২০২২ সালের জানুয়ারিতে কন্যার মা হয়েছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের সুবাদে সেখানেই হয়েছে সন্তানের জন্ম। এরপর একাধিকবার প্রিয়াঙ্কা নিজ দেশ ভারতে এসেছেন। তবে সেসব সফরে ছিলেন না কন্যা মালতি ম্যারি জোনাস। অবশেষে মায়ের দেশে এল মালতি।

জন্মের পর থেকে মালতিকে অনেক ছবি পোস্ট করলেও সেগুলোতে তার চেহারা দেখাননি প্রিয়াঙ্কা। গেলো জানুয়ারিতে বিখ্যাত ম্যাগাজিন ভোগ-এর ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেও তার সঙ্গে মালতি ছিল। তবে তার মুখ দেখানো হয়নি। অবশেষে গত ১৯ ফেব্রুয়ারি প্রথমবার কন্যার মুখ উন্মুক্ত করেন অভিনেত্রী।

২০১৭ সালের ‘মেট গালা’ অনুষ্ঠানে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। এর এক বছর পর তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনের চার বছর পেরিয়ে সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেছেন তারা।

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com