রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিএনপি’র অবস্থান কর্মসূচি আজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১১০ বার

পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে আজ শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইইবি’র সামনে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেযারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইইবি’র সামনের অবস্থান কর্মসূচিতে
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম। এ সময় প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

তিনি আরো জানান , যুগপতভাবে অবস্থান কর্মসূচি বিজয় নগর পানির ট্যাংক সামনে বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট। জাতীয় প্রেস ক্লাব বেলা ১১টা ১২টা পর্যন্ত পালন করবে লেবার পার্টি। পল্টন মোড় সকাল ১০টা ৩০ থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি ।

এছাড়া জাতীয় প্রেস ক্লাব সামনে বিকেল ৩টায় গণঅধিকার পরিষদ এ কর্মসূচি পালন করবে। কাওরানবাজার এফডিসি-সংলগ্ন এলডিপি অফিস সামনে বেলা ৩টা থেকে পালন করবে দলটি।
গণফোরাম মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com