শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তামিলনাড়ুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪২৯ বার

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় পুলিশ জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক থেকেই একটি কন্টেইনার বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা । কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন তারা। ট্রাকটির চালককে এখনো আটক করতে পারেনি পুলিশ। তার খোঁজে সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com