বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

মাছের ট্রাকে স্বর্ণ পাচার, বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি বন্ধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ বার

বাংলাদেশ থেকে পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণ পাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে গতকাল থেকে বন্ধ রয়েছে রফতানি বাণিজ্য। দেশটির বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন এই প্রতিবাদের ডাক দিয়েছে। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

তবে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি রয়েছে স্বাভাবিক। রফতানি বন্ধের ফলে বন্দর এলাকাসহ আশপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যান ও পণ্যজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ বাড়ছে শ্রমিকদের। বাড়ছে ডেমারেজের অংক। পণ্য আমদানিতেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অর্গানিক নামক একটি রফতানিকারক প্রতিষ্ঠান তিন টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করে। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহী ওই ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে ভারতীয় বিএসএফ।

তিনি আরো জানান, এ ঘটনায় বাংলাদেশী ট্রাক চালক সুশঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্য লাল্টুর বিরুদ্ধে মামলা দেয় বিএসএফ। তাদের গ্রেফতার করে পেট্রাপোল থানা পুলিশ। মামলা থেকে মুক্তিসহ পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে ২টি স্ক্যানার মেশিন স্থাপনের দাবিতে কর্মবিরতির ডাক দেন ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে রফতানি বাণিজ্য। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলছে স্বাভাবিকভাবে।

বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান, ভারতে শ্রমিকদের কর্মবিরতিতে রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের বলে জানান বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com