বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী অতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল

নাটোরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৩১ বার

নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজসহ দলের ১৭৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়া সংঘর্ষের সময় গুলি চালানোর ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর লাইসেন্স করা পিস্তলটি জব্দ করেছে পুলিশ।

রোববার (২ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিউন হোসেন বাদি হয়ে নাটোর থানায় এজাহারটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

এদিকে, সংঘর্ষে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ নেতাকর্মীদের আহত হওয়ার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

পরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১ এপ্রিল) বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শহরের আলাইপুর বিএনপি কার্যালয় এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com