শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই শুরু আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৩ বার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই আজ শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনিতে সিডনিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া এবং ভারত। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড বইয়ে ভারতের চেয়ে অনেকটা এগিয়ে অস্ট্রলিয়া। মোট চারবার এই ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার।

ভারতের নারীরা সেখানে নামছেন জার্সিতে বিশ্বজয়ের কোনও স্মারক ছাড়াই। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে অনেক তিক্ত স্মৃতি। গত আসরে শেষচার পর্যন্ত গিয়েছিলেন ভারতের মেয়েরা। কিন্তু সেই বিশ্বকাপ জুড়ে ছিল ক্যাপ্টেন হ্যারি ও মিতালি রাজের দূরত্ব নিয়ে প্রবল বিতর্ক।

এখন আর টি-টোয়েন্টি খেলেন না মিতালি। যদিও ভারতের ওয়ানডে দলের অধিনায়ক তিনি। মিতালি মনে করছেন, অস্ট্রেলিয়া এবারও বিশ্বকাপের ফেবারিট। তবে ভারতও ছেড়ে কথা বলবে না বলে ধারণা তার। মিতালি বলেছেন, অস্ট্রেলিয়া ফেবারিট হিসেবেই নামবে। আবার ভারতীয় টিমটা একই রকম রয়েছে।

অস্ট্রেলিয়া দল পুরোটাই অভিজ্ঞতায় ভরপুর। দলে উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ইনি আবার মিচেল স্টার্কের স্ত্রী ও ইয়ান হিলির ভাইয়ের মেয়ে। টমের ক্যাপ্টেন মেগ ল্যানিংয়েরও অভিজ্ঞতা বিশাল। থাকছেন নারীদের ক্রিকেটে তারকা এলিস পেরিও। ভারতের বড় শক্তি স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মাদের ব্যাট।

মোট ১০টি দেশ লড়াই করবে এবার বিশ্বকাপের ট্রফিটার জন্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com