রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঘুম পাড়িয়ে বাবা গেলেন কাজে, বাড়ি ফিরে দেখলেন ছেলের মরদেহ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার

রাজধানীর শ্যামপুরে ম্যাকবর আলী (১৭) নামে এক তরুণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বৃস্পতিবার অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করে মাতলামি করছিল ম্যাকবর। সারারাত ছেলেকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে সকালে কাজে বের হন বাবা সিএনজি অটোরিকশা চালক শওকত আলী। মাঝে মধ্যেই ফোনে খোঁজখবর নিচ্ছিলেন ছেলের। পরে সংবাদ পান ইফতারের পরপর ছেলে রুমে ডুকে দরজা লাগিয়ে দিয়েছে।

বাবা শওকত আলী বলেন, ‘ভাবছিলাম ছেলে রুমে আছে। ঠিকমতো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার অন্য ছেলেদের কে বলি, সে কি করে দেখিস। পরে তারা দেখতে পায় ম্যাকবর ফ্যানের সঙ্গে কাপড় লাগিয়ে ঝুলছে। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত ম্যাকবর আলীর গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা। বর্তমানে সে শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিবারে সঙ্গে ভাড়া বাসায় থাকত।

মৃতের বাবা আরও বলেন, লোকমুখে শুনেছি গতকাল সে জুয়া খেলে দশ হাজার টাকা হেরেছে। হয়তো সেই শোকে অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেছিল। এ ছাড়া কোনো কারণ পাচ্ছি না।

সত্যতা নিশ্চিত করেছে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com